মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আমির সহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও ধর্মীয় বইসহ দলীয় বই জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী (৪৫) ও গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৮)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন,গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের ১৫/২০ জন নেতাকর্মী। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।
আটককৃত দু’জনকে মঙ্গলবার সকাল দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
।
projonmo21.com Popular bangla online newsportal