সর্বশেষ :
Home / লিড নিউজ / শিক্ষককে বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষককে বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের করতোয়া রোড এলাকায় সোমবার দুপুরে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর এক শিক্ষককে বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটকের সামনে বহিস্কৃত শিক্ষক মাহাদি হাসানকে পূর্ণরায় বহালের দাবীতে ক্লাশ বর্জন করে নানা ভাষায় শ্লোগান দিতে থাকে। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষাথর্ীর মধ্যে বক্তৃতা দেন, শিমু আক্তার, ফারজানা আক্তার, নাছিম হোসেন, সাব্বির হোসেন, অন্তরা আক্তার প্রমুখ।

সময় শিক্ষার্থীরা জানায়, গত ১১ জানুয়ারী পাশের আরেকটি স্কুলের শিক্ষার্থীদের ক্রিকেট খেলার কথা থাকলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলের পরিচালক বরাবর আবেদন করে। পওে ওই দিন উপজেলার পূর্ব চান্দরা সাহেবপাড়া এলাকার মাঠে শিক্ষার্থীরা ক্রিকেট খেলার সময় মাহাদি হাসান নামের শিক্ষক নিয়ে মাঠে খেলতে যায়।

এঘটনায় প্রতিষ্ঠান প্রধান ফেরদৌস হাসান ব্যবসায় শিক্ষক মাহাদি হাসানকে বহিস্কার করেন।

বহিস্কৃত শিক্ষক মাহাদি হাসান বলেন, খেলার মাঠ থেকে শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনার জন্য যাই। পরে শিক্ষার্থীদের ক্লাশে নিয়ে আসলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ বিষয়গুলো ভালভাবে না শুণে আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দেয়।

এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান বিকাশ চন্দ্র পন্ডিৎ বলেন,প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে অনুমোতি না দিয়ে শিক্ষার্থীদের নিয়ে খেলতে যায়। এ শিক্ষককে স্কুলে আসতে বললেও তিনি ক্লাশে যোগদান করেননি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!