সর্বশেষ :
Home / লিড নিউজ / কোনাবাড়ীতে জমির মালিকদের ডিজিটাল জরিপের দাবি

কোনাবাড়ীতে জমির মালিকদের ডিজিটাল জরিপের দাবি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা এলাকার সোমবার দুপুরে বাঘিয়া মৌজায় ডিজিটাল জরিপ বিষয়ক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কোনাবাড়ী আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আলী আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন, ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোঃ আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া, গাজীপুর সিটি করপোরেশন স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল ও আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মাস্টার, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম মোল্লা ও মোঃ খলিলুর রহমান প্রমুখ। এসময় কয়েকটি এলাকার শতাধিক ভূমি মালিক উপস্থিত ছিলেন।

 

মত বিনিময় সভায় ভূমি মালিকদের সুবিধার্থে জরিপের স্তর ভিত্তিক আইন ও সেবামূল্য বিষয়াদি নিয়ে প্রধান অতিথি আশরাফ হোসেন উপস্থিত ভূমি মালিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় ভূমি মালিকরা বাঘিয়া মৌজার আরএস খতিয়ান কার্যকর করে অথবা বাতিল করে নতুন করে ডিজিটাল ভূমি জরিপের দাবি জানান।

ভূমি মালিকরা জানান, প্রায় ৫০ বছর আগের আরএস রেকর্ড হলেও তা কার্যকর করা হয়নি। ফলে বাঘিয়া মৌজাধীন ভূমি মালিকরা তার সুফল পাচ্ছেন না। আরএস রেকর্ড থেকে ভূমি মালিকরা নামজারি ও জমা ভাগ করতে পারছেন না। এ নিয়েও এলাকার কয়েকজন উচ্চ আদালতে রিট করেছেন।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!