সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে। শুক্রবার উপজেলার গট্টি ইউনিয়নের খর্দ লক্ষনদিয়া গ্রামে স্থানীয় কওমি মাদ্রাসার ৬ জামাতের এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেন পরিবারের লোকজন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী। তিনি উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করেন। বাল্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরী তানজিলা আক্তার সুমি (১৭) তার পিতার নাম ইব্রাহিম শেখ।

এ সময় মেয়ের বয়স কম হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়ে বাবা ইব্রাহিম শেখকে ৫০ হাজার ও ছেলের বাবা ফরিদপুর সদর উপজেলার বিল মাহমুদপুর গ্রামের মোতালেব মৃধাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবীর বলেন, বাল্যবিবাহ চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে কনের জন্মনিবন্ধন চাওয়া হয়। সেটা যাচাই-বাছাই করে জানা যায় কনের বিয়ের প্রকৃত বয়স হয়নি। পরে কনের বাবা ও বরের বাবাকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবেন না এই মর্মে সুমির বাবা মুচলেকা দিয়েছেন।

 

তিনি আরো বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সুতরাং বাল্যবিবাহ নিরোধকল্পে সালথা উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় সালথা উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, সালথা থানা পুলিশের এস আই আবু রায়হান নূর ও এস আই নাজমুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!