সর্বশেষ :
Home / সারাদেশ / মানিকগঞ্জের দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু

মানিকগঞ্জের দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু

 

 

মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

মানিকগঞ্জ দৌলতপুরে ঘন কুয়াশার কারণে আজ শনিবার দুপুর ১২ টায় মুলকান্দি দৌলতপুর টাঙ্গাইল হাইওয়ের রোডে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খুটির সাথে সংঘর্ষ হয়ে ১জনের মৃত্যু হয়েছে।

 

দৌলতপুর উপজেলার মুলকান্দি নামক স্থানে মোটর সাইকেল চালক মোঃ ইমন হোসেন (৩০) নামের ব্যাক্তি দুর্ঘটনায় কবলে পড়ে। তার বাড়ি ঘিওর তেরশ্রী বলে জানা যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার এস আই সাইফুল ইসলাম বলেন মৃত ব্যক্তির স্বজনরা আসলে পরে লাশ মানিকগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্ট মেডামের জন্য পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!