পুনম শাহরীয়ার ঋতু:
প্রায় সপ্তাহ জুরে শৈত প্রবাহের কারনে জনজীবন বির্পযয় হয়ে পরেছে । অপরদিকে ঝেকে বসেছে প্রচন্ড শীত ,বিপাকে পরেছে নিম্ন
আয়ের মানুষ গুলো।এদিকে অতিরিক্ত কুযাশার কারনে মহাসড়কে দুরপাল্লার যানবাহন গুলো চলছে দীরগতিতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, চন্দ্রা টু নবীনগর মহাসড়কে যানবাহন গুলো চলছে ধীরগতিতে। অপরদিকে একি চিত্র সাভার নবীনগর টু আরিচা মহাসড়কের ফেরীঘাটে
প্রচন্ড কুয়াশার কারনে রাতে ফেরী বন্ধ থাকার কারনে নবীনগর টু আরিচা মহাসড়কে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ফরীঘাটের দুইপাশে দক্ষিণ বঙ্গের প্রায় ১২ জেলার সাধারন যাত্রীরা পরেছে ভোগান্তীতে।শনিবার ভোর থেকে কুয়াশার কারনে আরিচাঘাটে দুইপাশে যানজট ।দুরপাল্লার যাত্রী সেলিম হোসেন জানান প্রচন্ড শীত আর কুয়াশার কারনে নবীনগর থেকে গাড়িতে উঠেছি সকাল ৭ টায় এখন বাজে দুপুর ১২ টা এখনো ফেরী পার হতে পারিনি।
projonmo21.com Popular bangla online newsportal