সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড 

গাংনীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

 

মেহেরপুরের গাংনীতে টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ও ভোগান্তি। বৃষ্টির মত কুয়াশা পড়ার ও উত্তরীয় হিমেল হাওয়ার কারণে জুবুথুবু হয়ে পড়েছে এ উপজেলার মানুষ শুক্রবার দিবাগত রাত থেকে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ উপজেলার রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর এলাকায় তাপমাত্রা ৯ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৮% রেকর্ড করা হয়েছে। উত্তরীর হিমেল হাওয়াতে এলকার মানুষ কাবু হয়ে পড়েছে। গত কয়েক দিন রোদের দেখা নেই তেমন তাপমাত্রায় কোন তেজস্ক্রিয়া নেই।তাপমাত্রা কমেছে। টানা শৈত্যপ্রবাহের কারনে বিপদে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গুলো।

এলাকার বাজার গুলো ঘুরে দেখা গেছে কম্বল লেপ তোসকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। দাম আগের তুলনায় একটু বেশি। লেপ তোসকের কারিগররা কাজে ব্যস্ত সময় পার করছেন। এলকার মানুষ জানান ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকার পরিবেশ। সন্ধ্যা নামার আগেই এবং সকালে গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গায় খড়কুটো, গাছের পাতা, পুরনো ছেড়া কাপড় চোপড় ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। সরকারিভাবে এবং বেসরকারি, ব্যাক্তিগত,ও এনজিওর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!