মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্ত করণ স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট), বেলা ১১ টার দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে পানির আর্সেনিক ও আয়রন মুক্ত করণ স্থাপনার উদ্বোধন করা হয়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে আর্সেনিক ও আয়রন মুক্ত করণ স্থাপনার শুভ উদ্বোধন করেন।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের সিইও ডঃ হাসিব মাহমুদ।
মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal