সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীর আকাশে সূর্যের দেখা মিলেনি গুঁড়ি গুড়ি কুয়াশা পড়েছে সারাদিন 

গাংনীর আকাশে সূর্যের দেখা মিলেনি গুঁড়ি গুড়ি কুয়াশা পড়েছে সারাদিন 

 

 

মেহেরপুর সংবাদদাতাঃ

মেহেরপুরের গাংনী উপজেলাতে মঙ্গলবার ভোররাত থেকে সারাদিন দেখা মেলেনি সূর্যের সেই সাথে সাথে কুয়াশায় ঢেকে ছিলো গাংনীর আকাশ, কুয়াশা পড়েছে গুড়ি গুড়ি বৃষ্টির মত পুরোদিন। এবং সারাদিন উত্তরীর হিমেল হাওয়ার কারণে বেড়েছে শীতের প্রকোপ জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সারাদিন গুঁড়ি গুড়ি কুয়াশা পড়েছে।

]

কুয়াশার কারণে সারাদিন হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে রাস্তাতে। গাংনী উপজেলার ধানখোলা, বামুন্দী,কাজিপুর,ষোলটাকা ইউনিয়ন ঘুরে দেখা যায় কোথাও সূর্যের সাথে দেখা নাই। বয়োজ্যেষ্ঠ ও শিশুদের নিয়ে পড়েছে বিপাকে মানুষ জন। গবাদিপশু নিয়ে আছে মানুষ বিপদে অনেক জায়গায় দেখা গেছে খড়কুটো দিয়ে আগুন পোহাতে। খেটে খাওয়া দিন মজুর,হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষের জীবনে চলছে চরম দুর্ভোগ শৈত্য প্রবাহ ও কুয়াশার কারণে কযেক দিন থেকে কাজে যেতে পারছে না দিন মজুররা তায় তারা চরম কষ্টে দিন পার করছে। মঙ্গলবার গাংনী উপজেলার বিভিন্ন পুটপাতের দোকান গুলোতে দেখা গেছে গরমের কাপড় কিনতে ভিড় জমিয়েছে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজন । আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা বাড়ার প্রবণতা বেশি। শৈত্য প্রবাহ আরো কয়েক দিন থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!