মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে।
দৌলতপুর উপজেলার বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের চর অঞ্চল যদুদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব উদ্বোধন করেন- দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন তিনি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমানের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মোঃ আব বকর সিদ্দিক,গোলাম মুহাম্মদ জার্জিস,সিদ্দিকুর রহমান ও মেছের আলী প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হলে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘুরতে শিক্ষার কোন বিকল্প নেই।
projonmo21.com Popular bangla online newsportal