সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে বিনামূল্যে বই বিতরণ

কালিয়াকৈরে বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে ৩৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় সহ স্থানীয় নেতা-কর্মী বৃন্দ।

অপরদিকে, উপজেলার চন্দ্রাস্ত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলেও বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে প্রধান শিক্ষক আন্দন কুমার দাস সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৭৮হাজার ৩০০ ছাত্রছাত্রীদের মাঝে একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!