সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে বই উৎসবে বই বিতরণ 

মেহেরপুরে বই উৎসবে বই বিতরণ 

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুরঃ

 

সারাদেশের ন্যায় মেহেরপুরের সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে।

 

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রাথমিক সরকারি বালক বিদ্যালয়ের প্রাঙ্গনে সদর উপজেলা পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষকদের এস এম জয়নুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;