নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় রবিবার সকালে বিনামূল্যে গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়ার একটি টিম । জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল মো তুহিন হাসান পিএসসি,পিএইচডি। এ সময় উপস্থিত ছিলেন আরভিএন্ডএফ ডিপোর উপ- অধিনায়ক লে. কর্নেল মো. মোশফেকুজ্জামান খান,মেজর প্রদীপ কুমার সরকার আরভিএফসি, মেজর মো মোশারফ হোসেন, আরভিএফসি, ক্যাপ্টেন মারুফ হাসান, আরভিএফসি লেঃ মো শাহাদত হোসেন পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফৌজিয়া কাদির এবং জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন সহ সেনাসদস্য জনপ্রতিনিধি ও খামারিরা।

এসময় ভেটেরিনারি ক্যাম্পেইনে সর্বমোট ৩২৪৫ টি গরু,৭০ টি মহিষ,৯৩৬ টি ছাগল/ভেড়া, ২৯৯০ টি হাঁস – মুরগি এবং ১০৫০ টি কবুতরকে প্রয়োজনীয় কৃমিনাশক, টিকা,ঔষধসহ লালন পালনের পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। অপরদিকে স্থানীয় জনগণ এসময় সেনাবাহিনীর জনসেবা মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
projonmo21.com Popular bangla online newsportal