নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় জেনিথ পি এল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল , কুরআন ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস আলী মেম্বারের সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক সিরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহজাহান আলী,

সম্মানিত অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান এসএম খালিদ হাসান, বিশেষ অতিথি ফুলকুড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী,অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমান,সহ স্কুলের শিক্ষার্থীরা অভিভাবক ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal