মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০.০০ টায় উপজেলার ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট শিক্ষার্থী ৬০৮ জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৬১ জন,অনুপস্থিত ৪৭ জন মোট উপস্থিতির শিক্ষার্থীর হার ৯২‰।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন- ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দৌলতপুর উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা সদর চকমিরপুর ইউনিয়নের ৪০নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দৌলতপুর-২ প্রাথমিক বিদ্যালয় ও চকহরিচরন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৩টিতে মোট ৬০৮ জন শিক্ষার্থী মধ্যে ৫৬১ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী কে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, দীর্ঘদিন সরকারি নির্দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল, আবার বৃত্তি পরীক্ষা শুরু হওয়াতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার একটা প্রতিযোগীতা হবে বলে তিনি জানান।
projonmo21.com Popular bangla online newsportal