মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে গণ পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল হকের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের আয়োজনে শনিবার সকাল ১১টায় মরহুমের বাস ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজী ইছার উদ্দীন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন। গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম। মরহুমের ছেলে আ স ম নাজমুল হক সাগর। এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal