সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ছাগলে চারা মেহগনি গাছের ছাল খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে মতিউর রহমান তারা শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের বড় ছেলে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ মারামারির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সালথা থানা সুত্রে জানাযায়, শনিবার বিকালে তাহমিনা বেগম (৫৩) ও তার ছেলে সজল (২২) কে নিয়ে বাড়ির পাশে সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারমান হাবিবুর রহমান হবির বাড়ির সামনে সুপারি সংগ্রহ করতে যায়। সেখানে তাদের বাগানের মেহগনি গাছের ছাল উঠানো দেখতে পেয়ে গালিগালাজ করেন। এসময় মতিউর রহমান তারা ও তার দুই ছেলে লেলিন ও প্রিন্স এগিয়ে আসে। এসময় দুই পরিবারের লোকজন এগিয়ে গেলে তাহমিনা ও তারার পরিবারের সদস্যদের সাথে হাতাহাতি হয়। এসময় মতিউর রহমান তারা মারামারি ঠেকাতে গিয়ে
আহত হলে চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ওলিয়ার রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে মতিউর রহমান তারাকে নানাভাবে হয়রানি করে আসছিল প্রতিবেশী কয়েকজন। শনিবার বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে একটি মেহগুনি বাগানে ছাগলে গাছের ছাল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভয়ে স্ট্রোক করেন মতিউর রহমান তারা শেখ।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেন। এসময় মতিউর রহমান তারা শেখ নামে এক ব্যক্তি মারা গিয়েছে।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal