সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত 

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত 

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।শনিবার(২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;