সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে মৌমাছির কামড়ে ১ কৃষক নিহত আহত- ৪

গাংনীতে মৌমাছির কামড়ে ১ কৃষক নিহত আহত- ৪

 

জাহাঙ্গীর আলম সবুজ মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে শুক্রবার বেলা ১১টার দিকে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সাথে আহত হয়েছেন আরো ৪ জন। আহতদেরকে মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

আহতরা হচ্ছেন- একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু(৪০), হায়দার আলীর ছেলে মাসুম(১৫), আনন্দ মণ্ডলের ছেলে হায়াত আলী(৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)।স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক ওদিক ছুটতে থাকে। এসময় মাঠে কর্মরত লোকজনের উপর আক্রমন শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। অন্যান্যদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশংকামুক্ত। মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;