সর্বশেষ :
;
Home / লিড নিউজ / কালিয়াকৈরে ইলেকট্রনিক্স দোকানে অগ্নিকাণ্ড

কালিয়াকৈরে ইলেকট্রনিক্স দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর সফিপুর বাজার এলাকায় এস আর ইলেকট্রনিক্স সেন্টার ও সফিপুর পর্দা গ্যালারি নামক দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা তবে আগুন লাগার কারণে জানা যায়নি। , স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ সফিপুর বাজারের ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে কবির হোসেনের দুটি দোকানের সাটারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম জানান রাত সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে দোকানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;