সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পেয়েছেন পাঁচ শতাধিক অসহায়-দুস্থ পরিবার। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সামনে সংশ্লিষ্ট চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগের উপস্থিতে এ শীতবস্ত্র করা হয়। এ সময় ইউপি সচিব শহিদুল ইসলামসহ সকল ইউপি সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

আটঘর ইউপি চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র আমার ইউনিয়নের দরিদ্রদের মাঝে পৌছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি ইউনিয়নের সব চেয়ে অসহায় ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের মাঝে বিতরণ করছি। তীব্র এই শীতের মধ্যে কম্বল পেয়ে সবাই অনেক খুশি হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal