নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার পল্লী চিকিৎসক জয়নাল আবেদিনকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি শনিবার বিকেলের দিকে ফোনে জানায় তার বাড়ীর একটি রুমে নারীর লাশ রয়েছে। অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ীর মালিক পল্লী চিকিৎসক জয়নাল
আবেদিন সেই রুম বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তিনি কোনবাড়ী থানাকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের তালা ভেঙ্গে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। দায়িত্বরত পুলিশ কর্মকতার্ এসআই লুৎফর রহমান
বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকতার্দের জানান। পরে নিহতের লাশের পরিচয় জানতে পারেন পুলিশ। নিহত হলো রিনা আক্তার (৩৭)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আন্দারকোঠা পাড়া গ্রামের গেদু শেখের মেয়ে। রিনা আক্তার ১০-১২দিন আগে বাইমাইল এলাকার জয়নাল আবেদিনের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা
ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পুলিশ জানান, শনিবার বিকেল পৌনে তিনটার দিকে বাড়ীর মালিক পৌনে তিনটার দিকে অজ্ঞতানামা এক ব্যক্তি মোবাইল নম্বর (০১৭৯৬৮১৪২২৮) হতে ফোন করে জানান রিনা খাতুন নামের এক নারীর লাশ রুমের ভিতর আছে। বাড়ির মালিক
রুমের কাছে এসে রুমের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে কোনাবাড়ী থানা পুলিশকে সংবাদ দেন। খবর কোনাবাড়ি থানার এসআই মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ নমুনা সংগ্রহ পূর্বক রুমের দরজার তালা ভেঙ্গে রুমের ভিতর ঢুকে লাশ হেফাজতে নেন।
পুলিশের প্রাথমিক ধারনা নিহতকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আবু সিদ্দিক জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে
প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal