সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে প্রায় ৬ কোঠি টাকার প্রকল্পের উদ্বোধন

গাংনীতে প্রায় ৬ কোঠি টাকার প্রকল্পের উদ্বোধন

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে প্রায় ৬ কোঠি টাকার ৩ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি, প্রকল্প গুলো হচ্ছে গাংনীর ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবণ,কচুইখালী ব্রীজ ও ভাটপাড়া – জালশুকা সড়ক,গাংনী উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে ৬১ লাখ টাকা ব্যয়ে ধানখোলা প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন, ৪ কোঠি ৭১ লাখ টাকা ব্যয়ে কচুইখালী ব্রিজ নির্মাণ এবং ৬৫ লাখ টাকা ব্যয়ে ভাটপাড়া – জালশুকা সড়ক নির্মাণ করা হচ্ছে, ইতোমধ্যে ধানখোলা প্রাথমিক বিদ্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে,

উদ্বোধন কালে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি বলেন গ্রামের সাথে শহরের সরাসরি যোগাযোগ স্হাপনের জন্য যোগাযোগ ব্যবস্হার ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে এরই ধারাবাহিকতায় ব্রীজ, সড়ক নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদসহ স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!