হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি:
মুজিব শতবর্ষে ভুমিহীনদের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার আবাসন প্রকল্পের ভিত্তি প্রস্থর দিলেন নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।
সোমবার বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল শান্তিপাড়ায় ইউনিয়ন পরিষদ আয়োজিত ভিত্তি প্রস্থর স্থাপনের আলোচনা সভা ইউপি চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক সাদেক এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ বাহাদুর বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।
বক্তব্য রাখেন ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা ময়নুল হক, ত্রান ও পুর্নবাসন শাখার প্রকৌশলী হাফিজুর রহমান, ঠিকাদার মহসিন আলী, ব্যাবসায়ী আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, এ্যাড, মোফাখখেরুল ইসলাম চিনু,

জলঢাকা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বারী মার্কেটের মালিক জান্নাতুল ফেরদৌস মানিক,সাবেক ইউপি সদস্য ডালিম চন্দ্র রায়,ইউপি সদস্য প্রমথ রায়, প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী
মুজিব শতবর্ষে ভুমিহীনদের বাসভবন উপহার প্রকল্পের আওতায় আজ এখানে ১৮ টিকে ঘরের ভিত্তি দেয়া হল।তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
projonmo21.com Popular bangla online newsportal