হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের জয়বাংলা নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন কৈমারী ইউনিয়ন শাখার উদ্যাগে শনিবার সন্ধ্যায় গাবরোল টগড়ার ডাঙ্গা ভাওয়াইয়া একাডেমির মাঠে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে
জয়বাংলা নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ তুরিন আফরোজ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক।।বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য প্রমথ রায়, ফাউন্ডেশনের সনাতন সংঘের কৈমারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কালিপদ রায়, মিডিয়া সেল প্রধান আবেদ আলী প্রমুখ ।

সভায় প্রধান অতিথি বলেন প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, ও দুর্নীতি মুক্ত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। পরে ভাওয়াইয়া একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়ে।
projonmo21.com Popular bangla online newsportal