হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলার বুড়িতিস্তা নদী খননে বাধা, এলাবাসী, টিকাদারের মাটি কাটা যন্ত্র ভেকু, ঘর ও মোটরসাইকেল পুড়ে দিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ডিমলা থানা পুলিশ। শনিবার ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, “জোড়াপুল এলাকার পার্শে বুড়িতিস্তা নদী খননের সময় সীমানা নির্ধারণের সময় এলাকার ক্ষুব্ধ জনগন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ আমাদের উপর আতর্কিত হামলা চালায়। সেইসাথে টিকাদারের ভেকু, ঘর ও দুইটি মোটরসাইকেল ভাংচুর করে এবং একটি মোটরসাইকেল পুড়ে দিয়েছে জনগন।”

তবে উক্ত ঘটনায় এলাকাবাসী যদি কাটা যন্ত্র ভেকু, ঘর ও মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেয়, তাহলে তাদের সকলের গায়ে সাদা গেঞ্জি কেন সে নিয়ে জনমনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।।
projonmo21.com Popular bangla online newsportal