সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত 

গাংনীতে স্মরণসভা অনুষ্ঠিত 

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ও ভাটপাড়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে স্মরণ সভা ও বিজয় উৎসব করেছেন মেহেরপুরের গাংনীর ভাটপাড়া মুক্ত দিবস উদযাপন কমিটি। আজ শনিবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব) মোঃ মকছুদুল হোসেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি মুহাম্মদ আল কামা সিদ্দিকী। সম্মানিত অতিথী ছিলেন, ভারতের পশ্চিম বঙ্গের কবি গবেষক ও ইতিহাসবীদ মলয় চন্দন মুখোপাধ্যায়, কবি গবেষক ও অনুবাদক গৌতম মিত্র। বিশেষ অতিথী ছিলেন কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা স্বাধিনতায় আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করেন। সেই সাথে প্রতিবেশি রাষ্ট্র ভারতের ভূয়সী প্রশংসা করেন। সাহারবাটিতে যে ছয়জন পাক বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবী জানানো হয় এ অনুষ্ঠানে।

এর আগে সকাল ১০ টায় ভাটপাড়া শহীদ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!