সর্বশেষ :
;
Home / লিড নিউজ / শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে বিজয় দিবস উদযাপনে আলোচনা অনুষ্ঠিত

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে বিজয় দিবস উদযাপনে আলোচনা অনুষ্ঠিত

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে বিজয় দিবস উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটের সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমানের (বাংলাদেশ জার্নাল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শ্রীপুর জোন) উপ-ব্যবস্থাপক রফিকুল আজাদ রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, গাজীপুর জজ কোর্টের আইনজীবি এমদাদুল হক মাসুম, দৈনিক ভোরের চেতনা’র সহ-সম্পাদক হাদিউল আলম মোড়ল, সাংবাদিক ও শিক্ষক সোলায়মান মোহাম্মদ এবং এশিয়ান টিভি’র গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

 

আলোচনাসভা শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;