সর্বশেষ :
Home / লিড নিউজ / বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর সদর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর কলেজ রোড সাহেব বাজার এলাকায় এসে সমাবেশটি মিলিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণ-পরিবহনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল‍্যোর উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন। সমাবেশে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!