নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে শনিবার ভোরে স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকাল সাড়ে পাঁচটার দিকে মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন। নিহতারা হলেন, শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার।
তাদের উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।
ওসি জানান, কোনাবাড়ি থানার জরুন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ৬তলা বহুতল ভবনের নিচ তলাতে ভাড়া থাকেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচ তলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টীলের দরজা শাবল দিয়ে ভেঙ্গে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামী মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সি আইডি ও পিভিআই সহ কোনাবাড়ি থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য আহমেদ মেডিকেল কলেজ মাঠে পাঠানোর প্রস্তুতি চলছে।
projonmo21.com Popular bangla online newsportal