সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় র‍্যালি

মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় র‍্যালি

 

মেহেরপুর প্রতিনিধিঃ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবন থেকে শুরু করে কলেজ মোড় স্মৃতিশ্রদ্ধে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু এবং

যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওয়াসিম এর নেতৃত্বে বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনারুল ইসলাম,সাধারণ সম্পাদক সোহেল রানা রঞ্জু

আমঝুপি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আলফাজ হোসেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব জিলা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!