সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর শুক্রবার ভোর সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়।

সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। তারপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা মডেল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। এরপর সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। পরে দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সালাউদ্দিন আইয়ুবী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালামসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!