সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে হেরোইন সহ ছাত্রলীগের নেতা আটক

গাংনীতে হেরোইন সহ ছাত্রলীগের নেতা আটক

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আহম্মেদ (২১) কে আটক করেছে পুলিশ। বুধবার(১৪ডিসেম্বর) গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের (মহুরা) ছেলে ও গাংনী উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানে এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে রাত ১১ টার দিকে লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। লিমনকে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল আটক করলেও অপর আরোহী শুভ আহমেদকে তল্লাশি করতে গেলে সে পালিয়ে যায়। গাংনী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আজম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিমন আহম্মেদকে ১০ গ্রাম হোরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!