নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে মটরসাইকেলের ধাক্কায় শ্রীদাম চন্দ্র
সরকার নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল
বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝুখান বাজার এলাকায় সড়ক
অতিক্রম করার সময় দ্রুতগতির একটি মটরসাইকেলের ধাক্কায়
তিনি মারা যান।
নিহত স্কুল শিক্ষক শ্রীদাম চন্দ্র সরকার(৫৮) উপজেলার আমদাইর
এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। তিনি আমদাইর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, স্কুল শিক্ষক
শ্রীদাম চন্দ্র সরকার গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ীর
পাশে মাঝুখান বাজারের একটি চায়ের দোকানে চা পান করেন।
চা পান শেষে তিনি ওই বাজারের উপর দিয়ে চলে যাওয়া সফিপুর-
মাঝুখান সড়ক অতিক্রম করছিলেন। এসময় দ্রুত গতিতে আসা
একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে পড়ে
গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে
তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকের কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আমদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফাজ
উদ্দিন শ্রীদাম চন্দ্র সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal