মেহেরপুর সংবাদদাতাঃ
মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে সোমবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে সভার আয়োজন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন
projonmo21.com Popular bangla online newsportal