সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫ কক্ষ পুরে ছাই

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫ কক্ষ পুরে ছাই

নিজস্ব প্রতিবেদক:

ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট বাড়ির পাঁচটি কক্ষ পুরে ছাই হয়েগেছে শনিবার রাতে নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোটমিল এলাকার সাখাওয়াত হোসেন শুকুর আলীর বাসায় এ দুর্ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কেও আহত না হলেও প্রায় মূল্যবান মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শনিবার রাত নয়টার দিকে ঐ টিনসেট বাড়ির তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত হয় পরে মূহুর্তে পাশের ৪ টি রুমে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে স্থানীয়রা কালিয়াকৈর ফায়ার সার্ভিস কে খবর দিলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।এ ঘটনায় ঐ বাড়ির মালিক সাখাওয়াত হোসেন শুকুর আলী বলেন এই রুম বন্ধ ছিলো কি কারণে আগুন লেগেছে বলতে পারছিনা তবে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড হতে পারে। এছাড়া কাল থেকে এই রুমের ভাড়াটিয়া পলাতক রয়েছে ।

অপরদিকে বাসার বেশিরভাগ ভাড়াটিয়া স্থানীয় বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।এ ঘটনার সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে ক্ষতিগ্রস্ত শাহানা বেগম(২৩) এক ভাড়াটিয়া বলেন আমি একটি পোশাক কারখানায় জব করি আমার রুমে নগদ ২ লক্ষ টাকা ছিল জমি কেনার জন্য রেখেছিলাম আমি চাকরির পাশাপাশি একটা টেইলার্সে কাজ করি আমি অগ্নিকাণ্ড সময় সেখানে ছিলাম এসে দেখি আমার স্বপ্ন পড়ে শেষ এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ঐ মহিলা তিনি আরো বলেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন আমার কোন খোঁজ খবর নেন না আমার এই চাকরির জমানো টাকাগুলো ছিল শেষ সম্বল এখন আমি নিঃস্ব।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম জানান খবর পেয়ে রাত সারে নয়টার দিকে গঠনস্থলে পৌঁছে দুইটি ইউনিটের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে নগদ ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ইলেকট্রিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!