সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে যুবদল নেতা আটক 

গাংনীতে যুবদল নেতা আটক 

 

 

 

মেহেরপুরসংবাদদাতাঃ

মেহেরপুরের গাংনীতে বেলাল হোসেন ওরফে বেলু (৪০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলু গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া গ্রামের ‌আহম্মদ আলীর ছেলে । শনিবার(১০ ডিসেম্বর) ভোররাতে গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে বেলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।। শনিবার দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোর্পদ করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকা‌রি মাছের হ্যাঁচারির কাছে বিকট শব্দে ককটেল বিষ্ফোরিত হয় সে সময় সাবেক ছাত্রলীগের নেতা শাহিদুজ্জামান শিপু বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় বেলাল হোসেন বেলু কে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!