সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

গাংনীতে আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

 

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর সংবাদদাতাঃ

মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সারা দেশে সমাবেশ ও মিছিলের নামে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষােভ মিছিল করেছেন।

শনিবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা শহরে বিক্ষােভ মিছিল করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পরে গাংনী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য প্রদান কালে বলেন,বিএনপি সারাদেশে সভা-সমাবেশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও পাকিস্তানী রাস্ট্রে পরিণত করার যে পায়তারা করছে তাদের সে ষড়যন্ত্রণকে রুখে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!