সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। শনিবার দুপুর ১২টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা বাজারের চৌধুরী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ খান রাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সারাদেশে অগ্নি-সন্ত্রাস করার পাঁয়তারা করছে। তবে আর তাদের সেই নৈরাজ্যের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে।
projonmo21.com Popular bangla online newsportal