সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে জয়িতাদের সংবর্ধনা 

মেহেরপুরে জয়িতাদের সংবর্ধনা 

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ৫ জয়িতাকে

 

শুক্রবার (০৯ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহামম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপা হাফিয়া,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ রোকসানা কামাল রুনু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেহেরপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ফারজানা জেসমিন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন করায় শামীমা আক্তার, সফল জননী হিসেবে উম্মে আরা রুমি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন গড়াই সাদিকুন নেশা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় রাজিয়া খাতুনকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!