সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায গরু চোর প্রতিরোধ কমিটি গঠন করেছে পুলিশ 

জলঢাকায গরু চোর প্রতিরোধ কমিটি গঠন করেছে পুলিশ 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

 

নীলফামারীর জলঢাকায় গরু চোর প্রতিরোধ কমিটি গঠন করেছে পুলিশ।

জানাযায় বর্তমানে আমন ধান কাটা ও নতুন ফসলের বীজ বপন করা পর্যন্ত সময়ে জলঢাকায় গরু চুরি বৃদ্ধি পাওয়ার কারনে তা প্রতিরোধ করার ঘোষনা দেন থানা পুলিশের অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

এরই ধারাবাহিকতায় তিনি গত একমাস ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নর ও হাট বাজার সমুহে ওপেন হাউজ ডের সমাবেশের মাধ্যমে পুলিশ কে সহযোগিতার জন্যে উপজেলার ইউনিয়ন ও পৌর সভার ওয়ার্ড সমুহে গরু চোর প্রতিরোধ কমিটি গঠন করেন।

এ কমিটিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে ইউনিয়ন ও পৌর মেয়রকে পৌর সভাপতি ও ইউনিয়ন ও পৌর কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কে ইউনিয়ন ও পৌর সাধারণ সম্পাদক, এবং ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্য ও কাউন্সিলরদের সভাপতি ও ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কে ওয়ার্ডের সাধারণ সম্পাদক করে গরুর মালিক ও গ্রাম পুলিশদের সম্পৃক্ত করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে ওসি ফিরোজ কবির বলেন উপজেলার গরীব অসহায় মানুষের একমাত্র সম্বল গরু। আর বর্তমান সময়ে ধান কাটার পরে গরু চুরি বৃদ্ধি পাওয়ার কারনে তা রক্ষা এবং চোরকে আইনের আওতায় আনার জন্য চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ ও গরু মালিকদের সম্পৃক্ত করে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা প্রতিদিন পালাক্রমে রাত ১১ টা হতে ভোর পর্যন্ত এলাকায় টহলের পাশাপাশি পুলিশের বসানো বিভিন্ন পয়েন্টের চেক পোষ্টেও তারা দায়িত্ব পালন করবেন । তারা দায়িত্ব পালন করার সময় তাদের সাথে থাকবে লাটি, বাশি,ও টর্সলাইট।তাদের কার্যক্রম তদারকি করবেন পুলিশের বিট অফিসার।আর রাতে কোন খালি গাড়ী কোন এলাকায় ডুকতে দেয়া হবে না।

এর মাধ্যমে এলাকায় বাসা বাড়ী ও গরু চুরি বন্ধ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানরা জানান আমরা ইতিমধ্যে ইউনিয়ন সহ ওয়ার্ড পর্যায়ে কমিটির সদস্য সহ গরুর মালিকদের সম্পৃক্ত করে ৬ সদস্যের টিম গঠন করেছি ।তারা প্রতিদিন রাত ১১ টাকা হতে ভোর পর্যন্ত পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!