সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মো. শেখ সাদিক। তিনি ফরিদপুর জেলার সালথা থানার ওসি হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।
এ সময় মো: শেখ সাদিকের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান পিপিএম (সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মো: শেখ সাদিক সালথা থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।
তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal