সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে শেখ ফজলুল হক মনির এর জন্মদিন পালন 

মেহেরপুরে শেখ ফজলুল হক মনির এর জন্মদিন পালন 

 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

 

আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি,সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তোহিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে,শেখ ফজলুল হক মনির সহ সকল শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল শেষে জন্মদিনের কেক কেটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!