সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুর পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মেহেরপুর পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 

মেহেরপুর প্রতিনিধিঃ

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে মেহেরপুর পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ইসলাম সেন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।

 

এছাড়াও এসময় জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আরিজুললা বাবলু মাস্টার,মাহাবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুননেসা নয়ন,যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাউছার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,ছাত্রদল নেতা আকিব জাভেদ সিনজিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সময় মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বিক্ষোভ মিছিল করে সমাবেশে যোগদান করে।

এর আগে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের স্থানে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!