মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর ধানখোলা বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অ ল প্রধান রোকন উদ্দীন।

অগ্রণী ব্যাংক লিমিটেড গাংনী শাখার ব্যবস্থাপক সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এমএইচ জগলুল পাশা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এএসএমএম কবীর, অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন।
অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার রমেশ চন্দ্র সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, এলাকার রাজনৈকি নের্তৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal