সর্বশেষ :
Home / সারাদেশ / মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে  বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে  বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাফিজা বেগম, তার স্বামী মাসুদ রানা ও ১৪ বছরের মেয়ে সিমি। তারা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!