জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া রংপুরিপাড়া গ্রামে শনিবার দুপুরে ভারত থেকে আসা একটি বানর গ্রামের কিশোর দলের হাতে আটক হয়েছে বলে খবর জানা গেছে।
স্থানীয় কিশোর মুন্না, কাউসার, রিদয় বলেন, একটি বানর গতকাল থেকে বাঁশঝার গাছপালায় ঘুরাঘরি করছিলো আমরা খুব আতংকে ছিলাম কখন যে কাকে কামড় দেয় তাই আজ কয়েক জন কিশোর মিলে বানরটি আটক করেছি। বানরটি বর্তমানে মুন্নার বাসায় আটক আছে।

এবিষয়ে ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান সরকার বলেন, এমন একটি ঘটনা শুনেছি, টেংরিয়া গ্রামে কয়েকজন ছেলে মিলে একটি বানর আটক করেছে।
projonmo21.com Popular bangla online newsportal