সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুুর) প্রতিনিধি: ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য অবলম্বনে ফরিদপুরের সালথায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সালথা উপজেলা প্রশাসন। মেলায় সালথা সরকারী কলেজ, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি ষ্টল রয়েছে। ষ্টল গুলোতে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে তৈরিকৃত বিভিন্ন উপকরণ উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংস দাস, সালথা থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal