সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অাটঘর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খোজ নিয়ে যানাযায়, বেলায়েত কিডনীসহ নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানেই রাত সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি। সোমবার সকাল ১১ টায় ভাওয়াল মাদ্রাসা মাঠে যুবলীগ নেতা মরহুম বেলায়েত হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।
মো. বেলায়েত হোসেন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পূর্বপাড়া গ্রামের মৃত তেহারদ্দিন মাতুব্বরের ছেলে। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহ রেখে গেছেন।
সোমবার সকাল ১১ টায় ভাওয়াল মাদ্রাসা মাঠে যুবলীগ নেতা মরহুম বেলায়েত হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।
projonmo21.com Popular bangla online newsportal