সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মামাতো ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটিসির সদস্য মো. সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেলায়েত কিডনীসহ নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানেই রাত সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।
মো. বেলায়েত হোসেন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পূর্বপাড়া গ্রামের মৃত তেহারদ্দিন মাতুব্বরের ছেলে। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহ রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal